1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

নওগাঁয় কিশোর গ্যাং প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৫ নভেম্বর  বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)  রেজাউল করিম এবং নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বাবলু পাল ।

এছাড়াও  মৃক্ত আলোচনায় অংশ নেন নিয়ামতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা, আদিবাসী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক অজিত মুন্ডা, বাজার কমিটির সভাপতি মো: হায়দার আলী,  ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার হযরত আলী, উপজেলার তথ্য আপা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন, গ্রাম পুলিশের প্রতিনিধি মো: হাসানুজ্জামান, নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাজাহান সাজু, হাজীনগর ইউপির প্যানেল চেয়ারম্যান মো: ময়নুল ইসলাম,  উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম কামরুজ্জামান, উপজেলা সমাজেসবা অফিসার মো: সাদেকুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, শিক্ষার্থী সাদিক ইমাম ও রায়হান কবির প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন।

অনুষ্ঠানে উপজেলার অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কিশোর অপরাধ এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের করণীয় বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং কিশোর গ্যাং প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলে একত্রে কাজ করার অভিপ্রায় ব্যক্ত  করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং