1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

অষ্টগ্রামে ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল

মাহবুব আলম, অষ্টগ্রাম  (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বাংলাদেশ ছাত্রদলের উদ্যোগে  নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ঘোষণার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ২২ জুন বিকেল ৫টায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল ও যুগ্ম আহ্বায়ক আল মাহমুদ মুস্তাকের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামতলী মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা নিষিদ্ধ  আওয়ামী লীগ ও তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতা করেন।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের শাসনামলকে “ফ্যাসিবাদী শাসন” হিসেবে উল্লেখ করে দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার আদায়ের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং