কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বাংলাদেশ ছাত্রদলের উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ঘোষণার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২২ জুন বিকেল ৫টায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল ও যুগ্ম আহ্বায়ক আল মাহমুদ মুস্তাকের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামতলী মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিরোধিতা করেন।
এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের শাসনামলকে "ফ্যাসিবাদী শাসন" হিসেবে উল্লেখ করে দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার আদায়ের আহ্বান জানান।