
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২২ জুন বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।
সভার শুরুতে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় জননিরাপত্তা নিশ্চিতকরণ, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি এবং জনগণের কল্যাণে গৃহীত সরকারি বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপস্থিত বক্তারা উপজেলার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার মান আরও উন্নত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। সভায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান মাহবুব, যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ ও ফরিদ আহমেদ।
এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, দুর্নীতি দমন কমিটির সভাপতি এ বি এম চঞ্চল চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুজাহিদুল কবির শিহাব, সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, মৎস্য কর্মকর্তা সাবিকুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি কারিমুল্লাহসহ স্থানীয় সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
Leave a Reply