1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

প্রণোদনার তালিকায় ‘অকৃষক’ অন্তর্ভুক্তির অভিযোগ, ক্ষোভ ক্ষতিগ্রস্ত কৃষকদের

করিমগঞ্জ (কিশোরগঞ্জ)  প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি কৃষি প্রণোদনার তালিকায় প্রকৃত কৃষকদের বাদ দিয়ে অ-কৃষক ও অযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় উপজেলার ভাটিগাংগাটিয়া, উরদিঘী, উত্তর আশতকা, খয়রত, মদন, বড় হাওর, নলি বিল, হালে বিল ও করাতি বিলসহ বিভিন্ন এলাকার শত শত একর জমির ফসল পানিতে তলিয়ে যায়। এতে কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, সরকারি প্রণোদনার সুবিধাভোগীদের তালিকা প্রণয়নের ক্ষেত্রে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অনেককে বাদ দেয়া হয়েছে। অন্যদিকে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন কিংবা নিজস্ব কৃষিজমি নেই—এমন ব্যক্তিদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী কৃষক জালাল বলেন, “আমার জমির ধান বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। কিন্তু প্রণোদনার তালিকায় আমার নাম নেই। অথচ যারা কখনো কৃষিকাজ করেনি, চেয়ারম্যান -মেম্বারের দুর্নীতিবাজ সমর্থকরা তারাও প্রভাব খাটিয়ে প্রণোদনার কার্ড পেয়েছে।”

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা তালিকা পুনঃযাচাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।

রবিবার, ২১ জুন সকালে অভিযোগের বিষয়ে জানতে চাইলে করিমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব চন্দ্র ধর বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

স্থানীয় কৃষকদের প্রত্যাশা, প্রণোদনা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং