1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

নান্দাইলে পুকুর পাড়ের সীমানার গাছকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার  চন্ডিপাশা ইউনিয়নে বাহের বানাইল গ্রামের মৃত আ: রহিম খানের ছেলে লিয়াকত আলী খানের পুকুর পাড়ের সীমানার গাছকে কেন্দ্র করে হামলা করেছে প্রতিপক্ষের লোকজন।

অভিযোগটি উঠেছে একই গ্রামের একই বংশীয় লোক মৃত মোসলেম উদ্দিন খানের ছেলে শাহজাহান কবির খান ও রাসেল খান গংয়ের বিরুদ্ধে। জানা গেছে, লিয়াকত আলী খান ও রাসেল খান গংয়ের মধ্যে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল।

এ নিয়ে গত সোমবার সকাল ১১টার দিকে লিয়াকত আলী খান তার বাড়ির পুকুরে পাড়ে গাছ কাটতে গেলে রাসলে খান গং এসে বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে রাসেল খান ও শাহজাহান কবির খান গং দেশীয় ও চাইনিজ অস্ত্র নিয়ে লিয়াকত আলী খানের পুকুরে পাড়ে এসে বিভিন্ন ধরনের হুমকি দেয়। এসময় অস্ত্রের মুখে প্রাণের ভয়ে লিয়াকত আলী খানের পরিবারের লোকজন দৌড়ে গিয়ে বাড়ি-ঘরের ভিতর প্রবেশ করে প্রাণে রক্ষা পায়।

এ বিষয়ে লিয়াকত আলী খান জানান, এরপূর্বেও রাসেল খান গং তাকে মারাত্মক জখমসহ তার পা ভেঙ্গে দিয়ে গুরুতর আহত করেছিল। তিনি আরও জানান, পুকুর পাড়ের গাছ লিয়াকত আলী লগিয়েছেন, তবে পুকুরের পাড়ের সাথেই প্রতিপক্ষ রাসেল খান গংয়ের জমি রয়েছে। যার ফলে সীমানা নিয়ে দ্বন্দে গাছগুলো তারা দাবি করছেন।

অপরদিকে রাসেল খান গং এর সাথে যোগাযাগ করা হলে তারা জানান, আমাদের জমির সীমানায় আমরা গাছ লাগিয়েছি, গাছ কাটলে আমরা কাটবো, কিন্তু লিয়াকত আলী খান তা কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং