1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে ক্যাসিনো জুয়ারি শৈশবসহ গ্রেফতার ৩

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো জুয়ারি শৈশবসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার, ২৯ অক্টোবর বড়হিত ইউনিয়নের বড়ডাংরি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, উপজেলার পৌর সদরের দত্তপাড়া গ্রামের মোজাম্মেল হক নয়নের ছেলে মোশারফ হোসেন শৈশব (২২) দীর্ঘদিন ধরে পেশাদার জুয়াড়ি হিসেবে অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শৈশব সহ  বড়হিত ইউনিয়নের বড় ডাংরী গ্রামের ফকর উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (২২) ও আব্দুল হেকিমের ছেলে সুমন মিয়া (২০)কে আটক করে। 

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, উপজেলার বড় ডাংরী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে জুয়া আইনে কোর্টে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং