1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

গত ২৪ ঘন্টায় কিশোরগঞ্জের ডেঙ্গু আপডেট

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৬ জন। একই দিন ছাড়পত্র দেয়া হয়েছে ১৮ জন রোগিকে। বৃহস্পতিবার ২৪  অক্টোবর দুপুরে সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৫৪ জন আর একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ৪০৬ জন রোগি।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, জেলার ৫টি হাসপাতালে বর্তমানে ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগি চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, কিশোরগঞ্জ জেনারেল (সদর) হাসপাতালে ১৬ জন,  বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগি চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং