1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যানজট নিরসনের লক্ষ্যে পৌর বাজারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। শনিবার, ১৯অক্টোবর দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় সড়কের পাশে বসা প্রায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যামণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন বলেন, গত ১০ আক্টোবর নিজ দায়িত্বে অবৈধ দোকানপাট সরিয়ে নেয়ার জন্য পৌর কর্তৃপক্ষ মাইকিং করার পরও দোকানিরা দোকানপাঠ সরিয়ে না নেয়ায় জেলা প্রশাসকের নির্দেশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং