1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

ডেস্ক নিউজ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

 

শারদীয় দুর্গাপূজায় রাজশাহী মহানগরীর বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। 

শুক্রবার, ১১ অক্টোবর মহানগরীর বারদা কালী মাতার মন্দির, বৈষ্ণব সভা মন্দির, টাইগার ক্লাব মন্দির, রাজারহাতা কালিমাতা মন্দির, রাজারহাতা শিবমন্দিরসহ শহরের বেশ কিছু মন্দির তিনি পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামন্ডপসমূহের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন। পরিদর্শনকালে জেলা  পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং