1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  হোসেনপুর উপজেলায় কৃষকদের পরামর্শ দিচ্ছে ডি এ ই

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা  চলতি মৌসুমে ৬ টি ইউনিয়ন  ও ১ টি পৌরসভায়  মোট ৮ হাজার চার শ’ ৭৬ হেক্টর  জমিতে  রোপা আমন আবাদ করা হয়েছে। আবহাওয়া  অনুকূলে  থাকায় এ বছরের  আমনের বাম্পার ফলনের আশা করছে কৃষক ও স্থানীয় কৃষি অফিস।

আমন ধানে  ইদুর ও পোকামাকড়ের  আক্রমণ থেকে ফসলকে রক্ষা করার জন্য হোসেনপুর উপজেলা কৃষি অফিস কৃষকদের রোপন পরবর্তী সময় থেকেই পরামর্শ দিয়ে আসছে। সম্প্রতি সময়ে  আবহাওয়া প্রতিকূল  থাকায় মাজরা পোকা বৃদ্ধি পেতে পারে এই আশঙ্কায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হোসেনপুর উপজেলায় মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসারগণ মাজরাপোকা, বাদামী গাছ ফড়িং,  পাতামোড়ানো পোকা দমনে কৃষক দের  মাঝে লিফলেট বিতরণ করে যাচ্ছে। পাশাপাশি ইঁদুর দমনে কৃষকদের করনীয়  বিষয়ে  ইঁদুর নিধন কৌশল বিষয়ক লিফলেট কৃষকদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ এ,কে,এম,শাহজাহান কবির  জানান, বেশ কিছু দিন যাবত আবহাওয়া মেঘলা  থাকায় এমন আবহাওয়া পোকামাকড় আক্রমণের  অনূকুল পরিবেশ হিসাবে কাজ করে।  তাই কৃষকরা যেন সঠিক কীটনাশক সঠিক সময়ে সঠিক পরিমানে তাদের জমিতে প্রয়োগ করতে পারে সেই উদ্দেশ্যই কৃষি বিভাগ  সচেতনামূলক লিফলেট বিতরণ করে যাচ্ছে।  তা’ছাড়া সার্বক্ষণিক কৃষি পরামর্শ  সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপসহকারী কৃষি অফিসারগণ ছুটি দিনেও মাঠে কাজ করে যাচ্ছেন। 

বৃহস্পতিবার,  ১০ অক্টোবর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ হোসেনপুর উপজেলার রোপা আমন ধানের বিভিন্ন মাঠ পরিদর্শন গিয়ে কৃষকদের সাথে মতবিনিময়  করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং