1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

ত্রিশালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

মো. মনির হোসেন স্টাফ রিপোর্টার, ত্রিশাল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

জন্ম মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন  এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। 

 রবিবার,৬ অক্টোবর বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মহিলা কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  শহিদ উল্লাহ, উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা মাহমুদুল হাসান, পরিসংখ্যান কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান মৃধা, কাঠাল ইউপি চেয়ারম্যান নূরে আলম, পৌরসভার সচিব নওশীন আহমেদ, ইউপি সচিব আনোয়ার হোসেন, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং