1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

পাকুন্দিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর সকালে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন ।

সভায় সাংবাদিক ও উপজেলা শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার  মেজবাহউদ্দিন, মুক্তিযোদ্ধা, মজিবুর রহমান, পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াতৎ হোসেন , জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, নারান্দী ইউপি চেয়ারম্যান মুছলেহ উদ্দিন, চণ্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছু উদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ উপস্থিত ছিলেন ।

পাকুন্দিয়া উপজেলা বিভিন্ন ইউনিয়নের গরু চুরি, জুয়া, কিশোর গ্যাং, মাদক নির্মূলের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং