1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

পাকুন্দিয়ায় মাসিক  আইন শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত 

এম এ হান্নান পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ,৩১ জুলাই  দুপুরে  উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. বিল্লাল  হোসেন।

সভায় বক্তব্য দেন, পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন,  উপজেলা পরিষদের চেয়ারম্যান   মোঃ এমদাদুল হক জুটন,  মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, পাকুন্দিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান, এ,কে এম ফজলুল হক বাচ্চু , পাকুন্দিয়া থানার  ওসি আসাদুজ্জামান টিটু পিপিএম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্যামল দত্ত,  জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু,  হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, নারান্দী ইউপি চেয়ারম্যান মুছলেহ উদ্দিন, চন্ডীপাশা  ইউপি চেয়ারম্যান মো. শামছু উদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু প্রমুখ। 

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত  ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং