1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ থেকে গাজীপুরে নিয়ে তরুণীর সম্ভ্রম কেড়ে নিলেন ভূয়া ডাক্তার সুমন

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৪১৫ বার পড়া হয়েছে
হোসেনপুর: ধর্ষণের অভিযোগে গ্রেফতার ভূয়া ডাক্তার সমুন

 

কিশোরগঞ্জের হোসেনপুরে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. সুমন নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণীর পিতা বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ মো. সুমন মিয়া ও তার সহযোগীকে গ্রেফতার করে। 

গ্রেফতার মো. সুমন সদর উপজেলার কুট্টাগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ও তার সহযোগী মো. শামীম একই উপজেলার টুটিয়ারচর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২ মাস আগে ফেসবুকে মো. সুমনের সঙ্গে হোসেনপুর উপজেলার দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা ও হোসেনপুর আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া ওই তরুণীর পরিচয় হয়। বিবাহিত হওয়া সত্ত্বেও ডাক্তার পরিচয় দিয়ে ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলেন তিনি। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে গাজীপুরে নেয়ার চেষ্টা করেন। কিন্তু তরুণী রাজী না হলেও ৭ জুলাই সুমন তার সহযোগী মো. শামীমের সহযোগিতায় ভয়ভীতি প্রদর্শন করে ওই তরুণীকে অপহরণ করে গাজীপুর নিয়ে যান। সেখানে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন। 

পরবর্তীতে ১০ জুলাই বিকেলে সুমন গাজীপুর থেকে সিএনজিযোগে ওই তরুণীকে উপজেলার দ্বীপেশ্বর গোলচত্বর এলাকায় নামিয়ে কৌশলে পালিয়ে যেতে চাইলে ওই তরুণীর ডাক-চিৎকারে স্থানীয় জনতা তরুণীকে উদ্ধার করে সুমন ও শামীমকে আটকে রেখে পুলিশে খবর দেন।  

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) নাহিদ হাসান সুমন বিডিচ্যানেল ফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং