1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে  গাঁজাসহ একজন গ্রেফতার

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দেড় কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার শরিফুল ইসলাম উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরী গ্রামের মঞ্জুর রহমানের ছেলে।

সোমবার, ৩ জুন গ্রেফতার মাদক ব্যবসায়ীকে এসআই আক্তারুজ্জামান মিয়া বাদী হয়ে মাদক মামলা দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করেছেন।

রবিবার, ২ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শরিফুলের বাড়ির পাশে কলা বাগানে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান বিডিচ্যানেল ফোরকে জানান, দেড় কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং