
কিশোরগঞ্জে পাকুন্দিয়া আফসার উদ্দিন নামে এক সাংবাদিকের বাড়িতে চুরি হয়েছে। এসময় তার নগদ ৫০ হাজার টাকা ও দুই লাখ ৩২ হাজার টাকা মূল্যের স্বর্ণের দুই জোড়া কানের দুল, তিনটি আংটি দুই জোড়া পায়ের নুপুর নাকের ফুল ওয়্যারড্রোবের ড্রয়ার ভেঙে মালামাল চুরি করে নিয়ে যায় ।
সোমবার, ২০ মে রাত ১০ টার পরে উপজেলার পাইকলক্ষিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আফসার উদ্দিন জানান, রবিবার, ১৯ মে বিকালে তার স্ত্রীকে নিয়ে বেড়াতে যাই। বাড়ির লোকজন রাত ১০ টার দিকে আমার ঘর তালাবদ্ধ করে বাড়ির লোকজন অন্য ঘরে শুয়ে পড়ে। সোমবার, ২০ মে সকলে ৬ টা ঘরে ফিরে দেখি ঘরের জানালা দরজা খোলা।
তিনি আরো বলেন, ঘরে ঢুকে দেখতে পাই নগদ টাকাসহ স্বর্ণালংঙ্কার অলংকার চুরি হয়ে গেছে। পরে চুরির বিষয়ে পাকুন্দিয়া থানায় অভিযোগ দায়ের করি। ।
চুরির ঘটনা প্রকাশ হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন এবং ক্ষোভ প্রকাশ করেন।
পাকুন্দিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিচ্যানেল ফোরকে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply