1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

হোসেনপুরে চাচা হত্যার অভিযোগে ভাতিজা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে
হোসেনপুর: চাচা হত্যার অভিযোগে গ্রেফতার আবদুল হাকিম

 

কিশোরগঞ্জের হোসেনপুরে চাচা সবুজ মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগে ভাতিজা আবদুল হাকিম কে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার, ২৯ এপ্রিল দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে রবিবার বিকেলে তাকে গাজীপুর জেলার টঙ্গী থানার আল-আকসা মসজিদ রোড এলাকা থেকে গ্রেফতার করে হোসেনপুর থানা পুলিশ। গ্রেফতার আবদুল হাকিম উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের সোলেয়মান হোসেনের ছেলে।

জানা যায়,গত ৯ এপ্রিল সকালে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের সবুজ মিয়া ও গফুর মাস্টারের মধ্যে বিরোধপূর্ণ ফসলি জমি নিয়ে তর্কবিতর্ক হয়। পরে ওইদিন বিকেলের দিকে হাকিম, গফুর মাস্টারসহ ৮ থেকে ১০ জন সবুজ মিয়া ও হারেছের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। তার ছোট ভাইয়ের অবস্থা শঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য  স্থানান্তর করা হয়।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১০ এপ্রিল নিহতের স্ত্রী শান্তি আক্তার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের বিরুদ্ধে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা করেন। এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে রবিবার বিকেলে হোসেনপুর থানা পুলিশ পরিদর্শক টুটুল উদ্দিন, এসআই সুশান্ত চন্দ্র, এস আই শরিফুল ইসলাম ও সঙ্গীয়দের সহযোগিতায় গাজীপুরের টঙ্গী থানার আল-আকসা মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করেন৷ পরে সেখান থেকে আব্দুল হাকিমকে গ্রেফতার করা হয়। এ হত্যা মামলায় এর আগে আরও ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। 

তিনি আরও জানান, অন্যান্য আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং