1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

ত্রিশালে পিবি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি সপ্তাহে একবেলা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত

মো. মনির হোসেন স্টাফ রিপোর্টার, ত্রিশাল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী ‘পিবি ফাউন্ডেশন’ এর উদ্যোগে প্রতি সপ্তাহে একবেলা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।

বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি  প্রতি সপ্তাহের ন্যায় দুপুরে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন পিবি ফাউন্ডেশন এর কার্যালয়ে পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক, রিক্সা চালক ও অসহায় ৪-৫শ’ মানুষদেরকে সাদা ভাত, গরুর গোশত ও ডাল দিয়ে পেট ভরে খাবার খাওয়ানো হয়।

খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা প্রেসকাবের সভাপতি ফকরুদ্দীন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান রাব্বানী, সাংগঠনিক সম্পাদক মোমিন তরুলুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসাদুল ইসলাম মিন্টু, আইন বিষয়ক সম্পাদক জাকিয়া বেগম আকলিমা, পাঠাগার সম্পাদক ইকবাল হোসেন, জাগ্রত টিভির নিউজ এডিটর শাহীনুর রহমান শাহীন, রিপোর্টার সোহাগ আকন্দ সহ জাগ্রত টিভির টিমের সকল সদস্যগণ।

পিবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোয়েল রানা বিডিচ্যানেল ফোরকেকে বলেন, আমার এ পিবি ফাইন্ডেশনের যাত্রা শুরু হয় ২০২২ সাল থেকে। পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক, রিক্সা চালক ও অসহায়দের জন্য সকলের সার্বিক সহযোগিতায় খাবারের আয়োজন সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শুরু হয়ে চলে দুপুর ৩টা পর্যন্ত। এ ক্ষুদ্র সেবা কার্যক্রম অব্যাহত রেখেছি যতদিন বেঁচে আছি তা’ অব্যাহত রাখব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং