1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জের আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।। 
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার  আঠারবাড়ী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। স্থানীয় সমাজসেবক মাহফুজুল ইসলাম ভুইয়া মামুনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৩২০ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, রাবার, পেন্সিল ও কাটার বিতরণ করা হয়।

ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী  লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষ থেকে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে শিক্ষার্থী ও স্থানীয়দের মাদক, জুয়া ও চাঁদাবাজি বিরোধী শপথ পাঠ করানো হয়।

আঠারবাড়ী ইউনিয়নের শ্রী শ্রী কালীবাড়ি মন্দির, শ্রী শ্রী শিববাড়ি মন্দির, শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দির, শ্রী শ্রী দাশপাড়া মন্দির ও শ্রী শ্রী রাজিবপুর মন্দির এলাকার আশপাশের শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ সময় গোপাল চন্দ্র বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। মাদক, জুয়া ও চাঁদাবাজির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উদ্যোক্তা মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন বলেন, একটি শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যেই তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, “আমাদের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপি মহোদয় ঈশ্বরগঞ্জকে একটি শিক্ষিত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। আমিও তার পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন দীর্ঘদিন ধরে আঠারবাড়ী ইউনিয়নে শিক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার এমন উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়ে অনেকেই তাকে ভবিষ্যতে জনপ্রতিনিধি হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং