
ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় দায়ের হওয়া মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে ভৈরব থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. মেহেদী হাসান বাবু (২৭) ভৈরব উপজেলার চণ্ডিবের দক্ষিণপাড়া এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার, ৬ নভেম্বর রাত পৌনে ১টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ভৈরব উপজেলার চণ্ডিবের দক্ষিণপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার মো. মেহেদী হাসান বাবুকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply