1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

গৌরীপুরের মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ভৈরবে গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৫০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় দায়ের হওয়া মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে ভৈরব থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. মেহেদী হাসান বাবু (২৭) ভৈরব উপজেলার চণ্ডিবের দক্ষিণপাড়া এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার, ৬ নভেম্বর রাত পৌনে ১টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ভৈরব উপজেলার চণ্ডিবের দক্ষিণপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার মো. মেহেদী হাসান বাবুকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং