1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজ ছাত্রী সংসদ নির্বাচনে ভিপি আফসানা মিমি, জিএস আফিয়া ইসলাম ঐশী

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী সমুর্ত্ত জাহান মহিলা কলেজে এই প্রথম ১৫টি পদে ছাত্রী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ৬ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মোট ৮৪৪ ভোটের বিপরীতে ভিপি, জিএস ও ক্রীড়া সম্পাদক এই তিনটি পদে ছাত্রী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ১২টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বিপুল উৎসাহ উদ্দীপনায় দিনভর কলেজ প্রাঙ্গন ছিল শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বে ছিলেন সমুর্ত্ত জাহান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুজ্জামান ভূঞা, সহকারী কমিশনার হিসাবে প্রভাষক মো. মইনুল ইসলাম ও প্রভাষক মোছা: নাজমা আক্তার এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মুহাম্মদ আবুল হোসেন।

নির্বাচনে একাদশ শ্রেণীর ছাত্রী আফসানা মিমি, তাসপিয়া আক্তার তন্বী ও সীমা আক্তার ভিপি পদে নির্বাচনে অংশগ্রহন করেন। এতে আফসানা মিমি ৭৭ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন। এছাড়া শিক্ষার্থী মোছা. তাসলিমা খাতুন ও মোছা. আফিয়া ইসলাম ঐশী এই দুইজন প্রার্থীর মধ্যে মোছা. আফিয়া ইসলাম ঐশী ১০১ ভোট পেয়ে জিএস পদে নির্বাচত হন এবং শিক্ষার্থী ফারহানা আক্তার নীলা ও মোছা. আখি মনি এ দুজন প্রার্থীর মধ্যে ফারহানা আক্তার নীলা ১১০ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন।

নব-নির্বাচিত ভিপি আফসানা মিমি বলেন, এধরনের নির্বাচন দেয়ার জন্য সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। জয়-পরাজয় বড় কথা নয়। এটা একধরনের শিক্ষা। তবে সকল শিক্ষার্থীদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, কলেজের সুনাম বয়ে আনবো, ইনশাল্লাহ।  

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবুল হোসেন বলেন, সুন্দর ও সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা দরকার।

কলেজের অধ্যক্ষ মোছা. মাজেদা বেগম জানান, শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, মেধা বিকাশ ও নেতৃত্ব বিকাশের জন্য এ ছাত্রী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল এই কলেজের প্রথম নির্বাচন। এতে আমিসহ আমার স্টাফ ও শিক্ষার্থীরা আনন্দিত ও গর্বিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং