1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

হোসেনপুরে ডাচ-বাংলা ব্যাংকের উপ-শাখা উদ্বোধন 

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে ডাচ-বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার, ৯ অক্টোবর সকালে এ উপলক্ষ্যে আশরাফ এন্ড চৌধুরী প্লাজার দোতলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। 

ব্যাংকের হোসেনপুর উপ-শাখার ম্যানেজার মুহাম্মদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন ব্যাংকের কিশোরগঞ্জ  শাখার ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম ।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের বিভিন্ন পলিসি, ডাচবাংলা ব্যাংকের সেবা ও বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং