
কিশোরগঞ্জের হোসেনপুরে ডাচ-বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার, ৯ অক্টোবর সকালে এ উপলক্ষ্যে আশরাফ এন্ড চৌধুরী প্লাজার দোতলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
ব্যাংকের হোসেনপুর উপ-শাখার ম্যানেজার মুহাম্মদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম ।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের বিভিন্ন পলিসি, ডাচবাংলা ব্যাংকের সেবা ও বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।
Leave a Reply