
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আলোচনাসভা ও র্যালির মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। তিনি তার বক্তব্যে বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও স্থানী সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা দৈনন্দিন খাদ্যতালিকায় সুষম খাবার নিশ্চিত করা এবং পুষ্টিহীনতা দূরীকরণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে উপজেলা চত্বরে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
Leave a Reply