1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

করিমগঞ্জে ১৭ দিনের বাছুরের দুধ দেওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কারণ নির্ণয়ে গবেষণা কমিটি প্রাণিসম্পদ দপ্তরের

এম এ জলিল, স্টাফ রিপোর্টার, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

 

প্রকৃতির কী বিচিত্র খেয়াল? ১৭ দিনের বাছুর দুধ দিতে শুরু করেছে। এ ছোট্ট বাছুরটি যখন নিজে বাঁচতে  গাভীর দুধ খাচ্ছে – তখনই তার দুধ দোহন করে খাচ্ছে একটি কৃষক পরিবার। এমন ঘটনার ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে ওঠেছে। খবর পেয়ে সরেজমিন পরিদর্শন শেষে কারণ নির্ণয়ের জন্য গবেষণা কমিটি গঠন করেছে প্রাণিসম্পদ দপ্তর।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের পূর্ব চরকরণশী গ্রামের এ বিস্ময়কর ঘটনা এখন “টক অব দ্য টাউন।”

জানা গেছে, সদ্য প্রসব করা গাভী ও তার মাত্র ১৭ দিনের বাছুর একইসাথে দুধ দিচ্ছে, যা দেখতে প্রতিদিনই কৌতূহলী মানুষেররা ভিড় জমাচ্ছে কৃষক হারুন অর রশিদের  বাড়িতে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ সার্বক্ষণিক তদরকির জন্য তাৎক্ষকণিক একটি মেডিকেল টিম গঠন করেছে। চলছে এ নিয়ে গবেষণাও।

গাভীর মালিক মো: হারুন অর রশিদ জানান, প্রায় দুই বছর আগে ৭৫ হাজার টাকায় তিনি গাভীটি ক্রয় করেন। গাভীটি সম্প্রতি একটি বাছুর প্রসব করেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে  জন্মের প্রথম দিন থেকেই ওই বাছুরও দুধ দিতে শুরু করেছে।

গ্রাম ও আশপাশের এলাকায়  এই খবর ছড়িয়ে পড়ায়  কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সের নারী-পুরুষের  ভিড় জমছে হারুন অর রশিদের বাড়িতে। কেউ দেখে অবাক ও বিস্মিত হচ্ছেন,  কেউবা এমন অবিশ্বাস্য ঘটনা বাস্তবে দেখে  ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। 

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর দুপুরে এমম ঘটনা দেখতে আসা জনৈক পঞ্চাশোর্ধ অবসরপ্রাপ্ত সেনা সদস্য  মিজানুর রহমানের সঙ্গে কথা হলে তিনি  জানান, এরকম ঘটনা তারা জীবনে প্রথমবার প্রত্যক্ষ করছেন। একসাথে মা গাভী ও নবজাতক বাছুরের দুধ দেওয়া তাদের কাছে একেবারেই অবিশ্বাস্য মনে হচ্ছে।

এ নিষয় নিয়ে কথা হলে করিমগঞ্জ উপজেলার  প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এম এম এ আউয়াল তালুকদার বলেন , এমন ঘটনা সত্যি অত্যন্ত বিরল। সাধারণত জন্মের কয়েক বছর না হলে কোনো বাছুর দুধ দিতে সক্ষম হয় না। ফলে এই ঘটনাটি বৈজ্ঞানিকভাবে পরীক্ষা-নিরীক্ষার দাবি রাখে। তবে বিজ্ঞান বলে মিল্কবিট লেয়ারের হরমোনগুলো সক্রিয় হওয়ায় নবজাতক বাছুর দুধ দিতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।  এ সময় তিনি আরও বলেন, বাচ্চা ও মা গাভীর সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য ইতিমধ্যেই একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। একই সময় ও-ই বাছুরের দুধ মানুষের খাবারের উপযোগীতা সম্পর্কে তিনি বলেন, ওই দুধও অন্যান্য গাভীর দুধের মতোই স্বাভাবিক ও পুষ্টিমান সম্পন্ন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং