
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আদর্শ মহাপুরুষ হযরত মোহাম্মদ (সা.)এরঁ দুনিয়াতে আগমন ও ওফাত উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৬ সেপ্টেম্বর বিকাল ৫ টায় ইটনা পুরাতন বাজার নদীর পাড় সংলগ্ন মাঠে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটনা উপজেলা শাখার আমির হাফেজ আবুল হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুস মোফাসসিরিন কিশোরগঞ্জ জেলার সেক্রেটারী মাওলানা মো. আ. রাজ্জাক গাফুরী।
ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভায় জামায়াতের নেতাকর্মীগণ ও তাওহীদি জনতার শতশত মানুষ উপস্থিত ছিলেন।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটনা উপজেলা শাখার নায়েবে আমির ও ইটনা নুরপুর ডিডি মাদ্রাসার সহকারী সুপার মাওলানা শফিউল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইটনা উপজেলার সাবেক সেক্রেটারী ও ইটনা উপজেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুস সালাম, ইটনা উপজেলার জামাত নেতা ও ইটনা উপজেলার ঐতিহাসিক দেওয়ান বাড়ি বড়হাটির বড় মসজিদের খতিব ক্বারী মীর আজিজুল হক, ইটনা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইটনা নুরপুর ডিডি মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল, জামাত নেতা মাওলানা ইউনুস আলী প্রমুখ।
বক্তাগণ মহানবী (সা.) এর কর্মময় জীবন, দুনিয়ার কল্যাণ আখিরাতের মুক্তির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ইটনা উপজেলার জামায়াতের সেক্রেটারী এ কে এম নুরুল্লাহ।
Leave a Reply