1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো. উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আনসার সদস্য নিজাম উদ্দিনের (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার, ৩০ অগাস্ট উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগোপালবাড়ি এলাকা আনসার সদস্যের নানার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আনসার সদস্য সিলেট বিভাগের ফেন্সুগঞ্জ থেকে গত ২৭ অগাস্ট প্রশিক্ষণ থেকে ছুটিতে নিজ বাড়ি মগটুলা ইউনিয়নের তরফ পাছাইলে আসেন। তিনি ওই গ্রামের সাদেক মিয়া ছেলে। পরে সে রাজিবপুর ইউনিয়নের রামগোপালবাড়ি গ্রামে নানার বাড়ি বেড়াতে যান। সেখানে ২৯ অগাস্ট দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ঘরের একটি রুমে ঘুমাতে যান। পরদিন শনিবার সকালে নিজামের নানি সালেমা খাতুন তাকে ঘুম থেকে ডাকার জন্য গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার পাশ দিয়ে তাকিয়ে দেখতে পান, নিজাম ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নিজামের বাবা সাদেক মিয়াও ঘটনাস্থলে পৌঁছান।

নিহতের মামা শফিকুল ইসলাম জানান, নিজাম উদ্দিন ছোট কাল থেকেই আমাদের বাড়িতে থেকে পড়াশুনা করেছে। গত তিনদিন পূর্বে প্রশিক্ষণ থেকে বাড়িতে আসে তবে মামার সাথে দেখা হয়নি। শনিবার সকাল ১০টার দিকে বাড়িতে থেকে ব্যবসার কাজে বাইরে যাওয়ার সময় মা হালেমা খাতুনের চিৎকার শুনে গিয়ে দেখেন ভাগিনা নিজাম উদ্দিন ঝুলে আছে। পরে নিজামের বাবা স্থানীয় জনপ্রতিনিধি ও থানাকে অবহতি করলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।   

এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বিডিচ্যানেলফোরকে জানান, আনসার সদস্যের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এবিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং