
কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার মামলায় মো. মামুন ড্রাইভারকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
বুধবার, ৬ অগাস্ট রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শহরের আখড়াবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মো.মামুন ড্রাইভার কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা ১৪৩/৩২৬/৩৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক আইনের ৩/৪ ধারা এর এজাহার নামীয় আসামি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply