1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

রায়হান জামান।।
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৫৮ বার পড়া হয়েছে

 

‘‘আমার সোনার বাংলায় মাদক ব্যবসায়ীর ঠাঁই নাই, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন করেছে স্বল্প মারিয়া এলাকাবাসী।

রবিবার, ৩ অগাস্ট সকাল ১১টায় কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প মারিয়া আইন ‍উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে সচেতন যুব সমাজ ও স্বল্প মারিয়া গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য  রাখেন, স্বল্প মারিয়া এলাকার মো. নজরুল ইসলাম, এনামুল হাসান রুমান, শফিকুল ইসলাম খান, মাহফুজ ইবনে ফেরদৌস, কামরুল ইসলাম, মো. শরিফ মিয়া, ফজলুর রহমান, আব্দুল খালেক, মো. নুরুল ইসলাম, আব্দুল হামিদ, আমজাদ হোসেন রাসেল, মো. আনোয়ার হোসেন নাঈমসহ আরও অনেকে।

বক্তরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই, বিয়ে বিচ্ছেদসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির অন্যতম প্রধান কারণ।

বক্তারা আরও বলেন বলেন, পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনেও রয়েছে মাদকের সরাসরি প্রভাব। এখনই প্রতিরোধ গড়ে না তুললে ভবিষ্যৎ প্রজন্ম চরম বিপদের মুখোমুখি হবে। নিজ নিজ গ্রাম থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই একদিন মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে সকলে নিজ নিজ গ্রাম থেকে মাদক ব্যবসা ও সেবন রোধে সচেতন ও প্রতিজ্ঞাবদ্ধ থাকার শপথ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং