1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

হোসেনপুরে বিআরডিবির সভাপতি হলেন রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪০৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লি উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সমবায় বিভাগের উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ লি:) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৫-এ বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম। তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ছিলেন। 

রবিবার, ৩ অগাস্ট সকালে নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

উপজেলা সমবায় অফিস সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সমবায় সমিতির লি: এর কার্যকরী কমিটির নির্বাচনে প্রতি তিন বছরের একটি সেশনে প্রাথমিক সমিতির সাধারণ সভ্যদের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পাঁচজন পচিালককে নির্বাচিত হতে হয়। ২০২৫-২৭ অর্থ বছরের জন্য ভোটে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম। এর আগেও তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং