1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

করিমগঞ্জের গুণধর ইউনিয়ন জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন

দিলোয়ার হোসাইন নানক,করিমগঞ্জ (কিশোরগঞ্জ)  প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জের গুণধর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত  হয়েছে।

শুক্রবার, ২৭ জুন বিকাল সাড়ে ৩ টায় উপজেলার উরদিঘী (মরিচখালী) বাজার বণিক ও ভিট মালিক সমিতির কাযার্লয়ে সংলগ্ন হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো.বদিউজ্জামান শরীফের সঞ্চালনায় সম্মেলনে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম,আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন,করিমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল কাশেম, সেক্রেটারি নাজিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আর্দশ দাখিল মাদরাসা সুপার মাওলানা আলী হোসেন,জামায়াত নেতা সোহেল রানা ভূঁইয়া,গুণধর ইউনিয়ন জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান,বায়তুলমাল সম্পাদক শফিকুল ইসলাম,জামায়াতে নেতা ও উরদিঘী (মরিচখালী) বাজার জামে মসজিদের ইমাম হাবিবুল্লাহ বেলালী,জামায়াত নেতা ও উরদিঘী দাখিল মাদরাসার সুপার মাহতাব উদ্দিন,জামায়াত নেতা ও সহকারী সুপার নূরুল ইসলাম,আলহাজ্ব রঙ্গুখান মেমোরিয়াল মহিলা আলিম মাদরাসা ভাইস প্রিন্সিপাল ও জামায়াত নেতা আলী নেওয়াজ,জামায়াত নেতা ও গুণধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষক আব্দুল কাইয়ুম,আফতাব উদ্দিন,হাবিবুর রহমান সাঈদ,এমদাদুল হক,মো.রফিকুল ইসলাম,ব্যবসায়ী দেলোয়ার হোসেন, জামায়াত নেতা আজহারুল ইসলাম,আবু তাহের,মাজহারুল হক,মাহমুদুল হাসান মাসুদ,জালাল উদ্দিন,ক্বারী আহম্মদ উল্লাহ,সাইফুল ইসলাম সাদী,আসাদুজ্জামান রেনু,মাওলানা মাজহারুল হক, রফিকুল ইসলাম,করিমগঞ্জ উপজেলা ছাত্র শিবির কমিটির অফিস সম্পাদক নাজমুল হক,গুণধর ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি সানাউল্লাহ, মনির হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং