1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা গণতন্ত্রী পার্টির

দিলোয়ার হোসাইন নানক।। 
  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়েছেন গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

শুক্রবার, ৬ জুন বিকাল ৩ টায় এক যুক্ত বিবৃতিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন  জানান নেতৃবৃন্দ।বিবৃতিতে তারা বলেন,পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে সমাগত। ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে।মহান আল্লাহর উদ্দেশ্যে সবকিছু ত্যাগ করে দেওয়ার চেতনা আমাদেরকে মনে জাগ্রত করে।সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদেরকে অনুপ্রেরণা দেয়।শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত দেশবাসীকে আন্দোলন  চালিয়ে যেতে হবে বলেও জানান নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং