
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ২০২৪ সালের এসএসি ও এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির সহ ৫লাখ ৪হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার, ৬ মে সকাল ১১টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসকে প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. শহিদুজ্জামান ভূঞা।
অনুষ্ঠানে উপজেলার ১২জন এসএসসি মেধাবী শিক্ষার্থীকে জন প্রতি ১২ হাজার টাকা ও এইচএসসি ১৩জন মেধাবী শিক্ষার্থীকে জন প্রতি ২৪ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়া ডিএসকের দরিদ্র ৪জন সদস্যকে জন প্রতি ১২ হাজার টাকার চিকিৎসা খরচের চেক তুলে দেওয়া হয়।
এসময় উপকারভোগী মেধাবী কৃতি শিক্ষার্থী, তাদের অভিভাবক, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ডিএসকের বিভিন্ন কর্মকর্তা ও এলাকার স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ডিএসকের কারিগরি কর্মকর্তা আমিনুল হক।
Leave a Reply