1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

হোসেনপুরে উপকারভোগীদের  মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ 

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে উপকারভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। 

রবিবার, ২৩ মার্চ দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণের আয়োজন করে উপজেলা সমাজসেবা অফিস। 

উপজেলা সমাজসেবা অফিসার মো: এহাছনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ – আল- সোহান।

উপজেলা সমাজসেবা অফিস জানায়, বিভিন্ন ইউনিয়নের ৮৫ জন সদস্যদের মাঝে সুদ মুক্ত ২২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। 

জানতে চাইলে উপজেলা সমাজসেবা অফিসার মো. এহছানুল হক বলেন, আর্থসামাজিক উন্নয়নের অংশ হিসেবে উপকারভোগীদের মাঝে প্রতি বছর সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়ে থাকে। ঋণগ্রহীতাদের ১০ কিস্তিতে প্রতিমাসে ঋণ পরিশোধ করার বিধান রয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং