1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

করিমগঞ্জে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে উরদিঘী দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২ টায় মাদরাসা চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্বে করেন উরদিঘী দাখিল মাদরাসার  সুপার মাহতাব উদ্দিন। সহকারী শিক্ষক আবুল হাসেমের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উরদিঘী দাখিল মাদরাসার সাবেক সভাপতি সিরাজুল হক,সাবেক সভাপতি আনোয়ার হোসাইন,সহকারী সুপার নূরুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সহকারী শিক্ষক নূরুল ইসলাম,সহকারী শিক্ষক আফজাল হোসেন,মনির হোসাইন,আজিজুল হক,মাহফুজুল হক প্রমুখ। পরে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া বিশেষ মুনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।এ বছর উরদিঘী দাখিল মাদরাসার ৭০ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং