1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

হোসেনপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক পুত্র সত্যজিৎ বিশ্বাস

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী হোসেনপুর মডেল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় এ বছর ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক পুত্র সত্যজিৎ বিশ্বাস।

গত ২৭ ডিসেম্বর  সকালে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ১৩ টি স্কুলের ৪৭৬ জন পরীক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার আদু মাস্টার বাজারের সন্নিকটে অবস্থিত ‘সিসিম কিন্ডারগার্টেন স্কুল’ থেকে ২০২৪ সালের ওই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে নার্সারি শাখা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সত্যজিৎ বিশ্বাস। 

সে হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র  সাংবাদিক সঞ্জীত চন্দ্র শীল ও হোসেনপুর প্রাণী সম্পদ অধিদপ্তর এর এলএসপি কর্মকর্তা সীমা সরকারের  দম্পতির একমাত্র ছেলে ।

বড় হয়ে সত্যজিৎ বিশ্বাস প্রশাসন ক্যাডারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে চায়। ক্রিকেট খেলা, বই পড়া ও ছবি আঁকা তার প্রিয় শখ বলে জানায় সত্যজিৎ। তার এ অভাবনীয় সাফল্যে পিতা-মাতা ও শিক্ষকের কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছে সত্যজিৎ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং