1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

হোসেনপুরে ভোটার তালিকার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে ভোটারদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কর্মপরিকল্পনা বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ১৩ জানুয়ারি দুপুরে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস।

উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ উসমান গণির সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম ও ভৈরব উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা।

১৪ জন সুপারভাইজার ও ৮৫ জন তথ্য সংগ্রহকারী প্রশিক্ষণে অংশ নেন।

উপজেলা নির্বাচন অফিস জানায়, ২০ জানুয়ারি  থেকে ভোটার তালিকা হালনাগাদ করণের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং