1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরখাস্ত

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

 

অনিয়ম দুর্নীতির অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির আহমেদ ভুঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

তিনি জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব পলি কর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৯৪২/১ (৭) স্মারকে ওই ইউপির চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

জানা যায়, উপজেলার ২নং সোহাগী ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ১১জন মেম্বার স্বাক্ষরিত অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অনাস্থা প্রস্তাব আনা হয়।  অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার ভূমি ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৯ (৩) ধারা মোতাবেক বিশেষ সভার আহবান করে ১১ সদস্যের সর্ব সম্মতি ক্রমে অভিযোগটি জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন। জেলা প্রশাসক এই প্রতিবেদনটি স্থানীয় সরকার বিভাগে পাঠান। স্থানীয় সরকার বিভাগ অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পদটি শূন্য ঘোষণা করেন। 

এব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির আহমেদ ভুঁইয়া জানান, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। তিনি প্রজ্ঞাপনের বিরুদ্ধে আপিল করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং