1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

ইটনায় শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস ২০২৪ পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার, ২ ডিসেম্বর  সকাল ১১ টায় ইটনা উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ইটনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইটনা উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন, ইটনা উপজেলা বিএনপি সভাপতি এস.এম কামাল হোসেন, ইটনা উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রশো, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, সাংবাদিক মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন ইটনা উপজেলার সেনা ক্যাম্প কমান্ডার, ইটনা থানা অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার ফজলুর রহমান প্রমুখ।

সভায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিন্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং