1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে ৫ জন গ্রেফতার

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে মতিলাল গৌড় নামের এক ব্যক্তিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার, ১৯ নভেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদক ব্যাবসার অভিযোগে গ্রেফতার মতিলাল গৌড় (৪৭) উপজেলার পৌর শহরের চরনিখলা গ্রামের পাট বাজার পুকুরপাড় এলাকার রামপ্রসাদ গৌড়ের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু সাঈদের নেতৃত্বে অভিযান চালিয়ে তার কাছে মজুত থাকা ১৬ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। পরে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মতিলাল গৌড়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।   

অপরদিকে এসআই আমিনুল ইসলাম, কমল সরকার ও আশরাফ আলীর নেতৃত্বে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর বড়ইকান্দি এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামি মানিক মিয়া (৪০), রশিদ মিয়া (৪৭) ও মোস্তাকিম মিয়া (৩৮)কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও কিশোর জিয়ারুল হত্যা মামলার দুই নং আসামি রাসেল মিয়াকে একদিনের রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বিডিচ্যানেল ফোরকে জানান, পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মাদক মামলার আসামি মতি লাল গৌড়কে ১৬ লিটার মদ ও ওয়ারেন্টভূক্ত ৩জনসহ রিমান্ড শেষে এক জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং