1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

হোসেনপুরে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকের বিরুদ্ধে শপথ নিলেন শিক্ষার্থীরা। বুধবার, ৬ নভেম্বর সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা মাদক নিবারণ করি’ (আমানিক) এর ব্যানারে  উপজেলার ঐতিহ্যবাহী পিপলা কান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্বেচ্ছাসেবীদের এ শপথ  পাঠ করান হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল। 

এর আগে বিদ্যালয় মাঠে  প্রধান শিক্ষক মো. নাজমুল হক ভূঁইয়ার সভাপতিত্বে হোসেনপুর সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চলের সঞ্চালনায় মাদক নির্মুলের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও অনিন্দ্য মন্ডল। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমানিক এর সদস্য সচিব মিজানুর রহমান মামুন, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, মাওলানা কলিমুল্লাহ, সহকারী শিক্ষক মো. নূরুল ইসলাম, সদস্য রিপন রাজ,নবম শ্রেণির শিক্ষার্থী লায়লাতুল আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং