1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র কাইয়ুম খোকন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৫৬২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সাবেক সদস্য  মো. আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার, ২২ অক্টোবর রাত ৯টার দিকে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।  

গ্রেফতার মো. আব্দুল কাইয়ুম খোকন জেলার হোসেনপুর উপজেলা সদরের আড়াইবাড়িয়া এলাকার মৃত কেরামত আলী ব্যাপারীর ছেলে।

তিনি হোসেনপুর পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র  এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।  

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বিডিচ্যানেল ফোরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে মো. আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেফতার করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং