1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

সাইবার নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যহতি পেলেন সাংবাদিক গোলাপ

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে
মিঠামইন: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যহতি পাওয়া সাংবাদিক মোক্তার হোসেন গোলাপ

 

কিশোরগঞ্জের মিঠামইন থানায় করোনাকালীন পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিডিচ্যানেল ফোর এর মিঠামইন উপজেলা প্রতিনিধি মোক্তার হোসেন গোলাপ অব্যহতি পেয়েছেন।

সোমবার, ১৪ অক্টোবর ঢাকা সাইবার ট্রাইবুনাল আদালতের বিজ্ঞ বিচারক মামলা থেকে  সাংবাদিক মুক্তার হোসেন গোলাপকে অব্যাহতি দেন।

উল্লেখ্য, করোনাকালীন সময়ে ইতালী প্রবাসী  ইকবাল দেশে ফিরেছেন এই সংবাদ পেয়ে  মিঠামইন থানার দুই দারোগা ইকবালের বাড়িতে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবী করেন। পরে প্রবাসী ইকবাল এই বিষয়ে ভিডিও সাক্ষাৎকার দিলে সেটি বিডিচ্যানেল ফোর এ প্রচারিত হয়।

এতে ক্ষিপ্ত হয়ে মিঠামইন থানার তৎকালীন এস আই নজরুল ইসলাম বাদি হয়ে সাংবাদিক মোক্তার হোসেন গোলাপ ও বাবু শেখকে আসামি করে মিঠামইন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের ও তাদের গ্রেফতার করে থানায় এনে নির্যাতন করে তাদের থেকে স্বীকারোক্তি আদায় করেন। পরে মামলাটি ঢাকা সাইবার ট্রাইবুনাল আদালত স্থানান্তরিত হয়।   

মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আছিয়া আলমের প্রচ্ছন্ন ইঙ্গিতে দায়ের করা এই মামলায় সাংবাদিক গোলাপ ৫মাস ৫ দিন কারাভোগ করেন। মামলার শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এই জেল খাটা ও নির্যাতিত সাংবাদিকের পাশে ছিলেন।  

আদালতে অ্যাডভোকেট কাউসার হোসাইন এবং অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে সাংবাদিক গোলাপ ও বাবু শেখকে মামলার দায় থেকে মুক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং