1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

 

“আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ পালিত হয়েছে।

রবিবার, ১৩অক্টোবর দুপুরে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুলিয়ারচর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক সংক্ষিপ্ত  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা’র সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার মো. ইলিয়াস ভূইয়া, দৈনিক নয়া দিগন্ত কুলিয়ারচর প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ, দৈনিক আমাদের সময় কুলিয়ারচর প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, দৈনিক ভোরের কাগজ কুলিয়ারচর প্রতিনিধি আলি হায়দার, দৈনিক জাতির বার্তা কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আলী সোহেল ও জুয়েল স্বাধীন বাংলা’র এডমিন মো. জুয়েল মিয়া প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং