1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

নান্দাইলে বিভাগীয় রেঞ্জ ডিআইজির পুজামন্ডপ পরির্দশন

স্টাফ রিপোর্টার, নান্দাইল ময়মনসিংহ।।  
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে শারদীয় দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জের উপ-মহা পুলিশ পরির্দশক (ডিআইজি) ড. মো. আশরাফুর রহমান।

বৃহস্পতিবার, ১০ অক্টোবর নান্দাইল উপজেলা সদরের ব্র্রাহ্মণপাড়া এলাকায় দুটি পুজা মন্ডপ পরির্দশন করেন। পরিদর্শনকালে পুজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উপজেলার ২৪টি পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি নান্দাইল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর সন্তোষ প্রকাশ করে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শসহ পুজা উৎসবের শেষ পর্যন্ত সকলকে সর্বদা সোচ্চার থাকার আহ্বান জানান।

এসময় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ, ইন্সপেক্টর (তদন্ত) আবুল হাসেম, ঈশ্বরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান, পুজা উদযাপন কমিটির সাধারক সম্পাদক  উত্তম সাহাসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং