1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

হোসেনপুরে ইসলামিক ম্যুরাল ভাংচুরের ঘটনায় যুবক আটক

স্টাফ রিপোর্টার, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে ইসলামিক ম্যুরাল  ক্যালিওগ্রাফি ভাংচুরের ঘটনায় জড়িত মো. রাকিবুল হাসান তুষার নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার, ৬ অক্টোবর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে পুলিশ অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটককৃত ওই যুবক সদর উপজেলার যশোদল এলাকার আবু বকর সিদ্দিকীর ছেলে। এঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠন ও ছাত্ররা বিক্ষোভ মিছিল করেছে। 

পুলিশ জানায়, গত ৪ অক্টোবর শুক্রবার হোসেনপুর   পৌর এলাকার হাসপাতাল মোড়ে নব-নির্মিত জাতির পিতা ইব্রাহিম (আ.) সরণিতে স্থাপিত কালিমা শাহাদাত লিখিত ইসলামিক ম্যুরাল ক্যালিওগ্রাফি ভাংচুরের চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় মো. ইয়াসির আরাফাত বাদী হয়ে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় এ কাজে জড়িত যুবক মো. রাকিবুল হাসান তুষারকে আটক করে পুলিশ। প্রাথমিক ভাবে সে ঘটনার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।ভাঙ্গচুর, 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং