1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আরমান শরীফের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ব্যানারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরমান শরীফের নেতৃত্বে র‌্যালিটি বের করা হয়। র‌্যালি অংশ নেয়া নেতাকর্মীদের হাতে ছিল ব্যানার ও ফেস্টুন। তাদের দলীয় স্লোগানে পৌর শহরের বিভিন্ন সড়ক মুখর হয়ে ওঠে।

বিকেলে পৌর শহরের পাটবাজার থেকে র‌্যালিটি শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে ঘুরে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আরমান শরীফ বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ঈশ্বরগঞ্জে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। দেশ ও জনগণের স্বার্থে যুবসমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

র‌্যালি ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা ওবায়দুল্লাহ লিটন, ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সালমান সাদেক, সাবেক সহসভাপতি খন্দকার মারুফসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈশ্বরগঞ্জ পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং