1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সের ৪৩ বস্তায় এবার মিলেছে প্রায় ১৬ কোটি টাকা

মো: মিজানুর রহমান শাহীন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এই মসজিদের ইতিহাসে এককালীন সর্বোচ্চ টাকা পাওয়ার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা।

শনিবার, ২৭ জুন সকাল ৭টায়  দানবাক্সগুলো খোলা হয়। অতীতে ৩ মাস পরপর খোলা হলেও এবার ৬ মাস পর দানবাক্স খোলা হলো।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে জেলা প্রশাসক সোহানা নাসরিন ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিবের উপস্থিতিতে টাকা খোলার কাজ শুরু হয়। দানবাক্সের টাকা প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেয়া হয়। পরে সেখানে ঢেলে শুরু হয় গণনা।

টাকা গণনায় অংশ নেন পাগলা মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১১০ জন শিক্ষার্থী, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, ‘এবার দানবাক্স খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। দিনভর গণনা শেষে টাকার পরিমান দাঁড়িয়েছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।’

তিনি জানান, পাগলা মসজিদের তহবিলে বর্তমানে মোট ১১৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৫২ টাকা জমা রয়েছে। দেশ-বিদেশের দাতাদের জন্য মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালু করা হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এ পর্যন্ত ২৪ লাখ ৭৬ হাজার ৮৮২ টাকা অনুদান এসেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুস সাকিব বলেন, ‘দানবাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা ও ব্যাংকে পৌঁছে দেয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স পরিচালনার জন্য ৩১ সদস্যবিশিষ্ট কমিটি রয়েছে। জেলা প্রশাসক এই কমিটির সভাপতি।

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মসজিদটি গড়ে ওঠে। কথিত আছে, এ মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। সেজন্য দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে এসে দান করে থাকেন।

মসজিদ কর্তৃপক্ষ জানায়, বর্তমান আধুনিক তুরস্কের ফসফরাস প্রণালীর পাশে যে দৃষ্টিনন্দন, মাল্টিপারপাস মসজিদ আছে এর আদলে কিশোরগঞ্জের পাগলা মসজিদকেন্দ্রিক একটি ইসলামি কমপ্লেক্স গড়ে তোলা হবে, ১০ তলা ভবন নির্মাণ হবে। প্রায় ৪০-৫০ হাজার মুসুল্লির একসঙ্গে নামাজ আদায়সহ আলাদাভাবে ৫ হাজার নারীর নামাজের ব্যবস্থা রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং